| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, তদন্ত কমিটি গঠন

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ১৫:১৬:৩৯:অপরাহ্ন  |  ১১৭৬ বার পঠিত
ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, তদন্ত কমিটি গঠন
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম রাজ্যের জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার তৈরি আন-৩২ (এএন-৩২) মডেলের বিমানটি জোরহাটে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়তে এবং বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ দেখা গেছে।

আন-৩২ বিমান ভারতীয় বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন বিমান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪