| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন দফা দাবিতে খুলনা-বরিশাল অঞ্চলে পরিবহন ধর্মঘট

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ১৬:০২:৩৮:অপরাহ্ন  |  ১৩৭৫ বার পঠিত
তিন দফা দাবিতে খুলনা-বরিশাল অঞ্চলে পরিবহন ধর্মঘট

বাগেরহাট প্রতিনিধি: খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে আগামী রোববার থেকে এ ধর্মঘট শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

শুক্রবার (১২ জুন)সন্ধ্যায় বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকির শহীদুল ইসলাম এ তথ্য জানান। ধর্মঘটের আওতায় থাকবে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলা।

পরিবহন নেতাদের দাবি, স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক হলেও দীর্ঘদিনের সমস্যাগুলোর কোনো কার্যকর সমাধান হয়নি। ফলে সাতটি বাস মালিক সমিতি ও সাতটি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে।

ফকির শহীদুল ইসলাম বলেন, খুলনা ও বরিশাল বিভাগের সড়কগুলোতে সরকারি অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত বাস চলাচল করছে। এছাড়া মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার অবাধে চলাচল করায় পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এসব বিষয়ে প্রশাসনকে বারবার অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ধর্মঘট শুরু হলে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, পরিবহন মালিকদের তিন দফা দাবির বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। অনির্দিষ্টকালের ধর্মঘট এড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

পরিবহন মালিক ও শ্রমিকদের ৩ দফা দাবি

১. সরকারি নীতিমালা লঙ্ঘন করে অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত গাড়ি চলাচল বন্ধ করা এবং জেলা টার্মিনাল ছাড়া পথে পথে গড়ে ওঠা অবৈধ কাউন্টার অপসারণ।

২. আঞ্চলিক মহাসড়কে মাহেন্দ্র, নছিমন, করিমন ও অটোরিকশাসহ সব ধরনের অবৈধ থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ বন্ধ করা।

৩. দূরপাল্লার পরিবহনে নীতিমালার বাইরে লোকাল বা মাঝপথের যাত্রী পরিবহন বন্ধ করা।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪