| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্রীষ্মের বাজারে জনপ্রিয় ‘কাঠলিচু’

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ১৮:৪৬:৫৭:অপরাহ্ন  |  ৪০১৯ বার পঠিত
গ্রীষ্মের বাজারে জনপ্রিয় ‘কাঠলিচু’

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলার গ্রামীণ হাটবাজারে এখন পাকা আঁশফলের  চাহিদা বেড়ে গেছে। স্থানীয়ভাবে “কাঠলিচু” নামেও পরিচিত এই আঁশফল গ্রীষ্ম মৌসুমে ব্যাপকভাবে পাওয়া যায়।

বাজারে এখন এই আঁশফলের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের আগ্রহও বাড়ছে। দেখতে ছোট আকৃতির হলেও এই জাতের আঁশফল  অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। 

স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি  আঁশফল ১ থেকে ২ টাকা দরে বিক্রি হচ্ছে। গাছ থেকে সদ্য সংগ্রহ করা এই ফল স্বাদে টক-মিষ্টি হওয়ায় অনেকেই পছন্দ করছেন। এই ফল বাচ্চাদের খুবই প্রিয়।

আঁশফলে প্রতি ১০০ গ্রামে প্রায় ১.৪২ গ্রাম প্রোটিন এবং ৪৫ শতাংশের মতো কার্বোহাইড্রেট রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গাছ ও পাতার গঠনও সাধারণ আনারস গাছের মতো হওয়ায় অনেকেই একে সহজে চিহ্নিত করতে পারেন না।

বিশেষজ্ঞদের মতে, দুর্বলতা বা অসুস্থ অবস্থায় এই ফল খেলে শরীরে শক্তি যোগায় এবং হজমশক্তি উন্নত করে। তবে অতিরিক্ত খেলে কিছু ক্ষেত্রে পেটের সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।

স্থানীয় বাজারে এই আঁশফল  এখন একটি সম্ভাবনাময় ফল হিসেবে পরিচিতি পাচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, চাহিদা বাড়ায় এর বাজারমূল্যও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

শালিখা উপজেলার এক ফল ব্যবসায়ী আল-আমিন বিশ্বাস বলেন, “এ বছর আঁশফলের চাহিদা ভালো। দামও তুলনামূলক ভালো পাওয়া যাচ্ছে। মৌসুম শেষে এর চাহিদা আরও বাড়বে বলে আশা করছি।”

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪