| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ০৬:১০:১৬:পূর্বাহ্ন  |  ২৪২১০২৭ বার পঠিত
পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ  গ্রেফতার ১
ছবির ক্যাপশন: পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় দেশীয় তৈরী একটি পাইপগান সহ মহিদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মহিদুল উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বালিয়ারচর পাড়া গ্রামের মৃত যতন আলী মন্ডল'র ছেলে। 

সোমবার (২৩ জুন) রাত ৩ টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বালিয়ারচর পাড়া গ্রামের মহিদুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পাংশা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার এসআই মোঃ ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সোমাবার (২৩ জুন) রাত ৩ টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বালিয়ারচর পাড়া গ্রামে মহিদুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সামনে মহিদুল ইসলাম তার নিজ মালিকানাধীন রান্না ঘরের ভিতরে জ্বালানী (গবরের তৈরী মুঠিয়া) এর স্তুপের মধ্যে একটি বাজার করা প্লাষ্টিকের ব্যাগের মধ্যে রাখা একটি দেশীয় তৈরী পাইপগান বের করে দেয়। এবং পুলিশ সেটাকে জব্দ করে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪