| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুজিবনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৬ ইং | ১৫:৪৭:২৬:অপরাহ্ন  |  ২৮৬ বার পঠিত
মুজিবনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তহুরা খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তহুরা খাতুনের দুই ছেলে হানিফ মহলদার ও রহমান মহলদার।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের বাজার পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর গ্রামের ইসলাম মহালদার ও তাঁর চাচাতো ভাই হানিফ মহালদারের পরিবারের মধ্যে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ইসলাম মহালদার ওই জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে হানিফ মহালদারের পরিবারের সদস্যরা তাতে বাধা দেন। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হলেও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় ইসলাম মহলদারের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় । ছেলেদের বাঁচাতে তহুরা খাতুন ছুটে গেলে তিনি প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থালেই নিহত হন।

  পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হানিফ মহালদার ও তাঁর ভাই আব্দুর রহমান মহালদারকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের তহুরা খাতুনের মেয়ে মিনা খাতুন জানান, তাদের চাচাতো দাদার ছেলে আহসান ও ইসলাম মহলদারদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে মামলা চলছিল। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আজ সকালে ইসলাম মহলদার সেই জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এ সময় তার ভাই হানিফ ও রহমান মহালদার বাঁধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় তার মা তহুরা খাতুন সন্তানদের রক্ষার জন্য ছুটে গেলে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে সে নিহত হয়। এবং হানিফ মহলদার ও রহমান মহলদার গুরুতর আহত হন। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে আসামিদের আটক করা হবে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪