| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুরুতর অসুস্থ মাগুরার জেলা প্রশাসক, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ২২:১০:৫৫:অপরাহ্ন  |  ১৩১৪ বার পঠিত
গুরুতর অসুস্থ মাগুরার জেলা প্রশাসক, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

মাগুরা প্রতিনিধি: গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মাগুরার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (১৪ জুন) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সোমবার (১৫ জুন) তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

মাগুরা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, জেলা প্রশাসক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার ৩০৮ নম্বর কক্ষে চিকিৎসাধীন ছিলেন। কয়েকটি সরকারি কর্মসূচি শেষে রাতে তিনি অসুস্থতা অনুভব করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবীর জানান, জেলা প্রশাসক শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিকজনিত সমস্যা এবং পেটের স্নায়ুজনিত কিছু জটিলতায় ভুগছিলেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, গত দুই দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারের মাধ্যমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

এদিকে জেলা প্রশাসকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে যান মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার, মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ মাসুদ হাসান খান কিজিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিম, জেলা কৃষক দলের নেতা সোহেল রানা, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪