| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ০৩:৫২:৪৩:পূর্বাহ্ন  |  ৬০৬৩৪৬ বার পঠিত
নড়াইলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতীতে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত সিদ্দিক মোল্যাকে (৭০) গ্রেপ্তার করেছে।

সোমবার (১৫ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুর মামা এ মামলা করেন।

অভিযুক্ত সিদ্দিক মোল্যা (৭০) নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নের নিধিপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়,  গত ১৪ জুন  সকালে শিশুটি তার সাত বছর বয়সী এক বোনকে নিয়ে বাড়ির অদূরে তালের শাস আনতে যায়। 

এসময় পাশের বরজে থাকা সিদ্দিক মোল্যা ছোটবোনকে বেঁধে রেখে বড়বোনকে পাট ক্ষেতের ভিতর নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়।

এসময় শিশুটির আর্তচিৎকারে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পারিবারিক সূত্রে জানা যায়,  শিশুটি প্রায় দু'ঘণ্টা যাবত অজ্ঞান অবস্থায় ছিল।

তদন্ত সাপেক্ষে এ ঘটনার শুষ্ঠু বিচার দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

এলাকাবাসী জাননি,  সিদ্দিক মোল্যার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর একাধিকবার অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন। পরবর্তীতে পারিবারিকভাবে তাকে দ্বিতীয় বিয়ে দেওয়া হয়।  ওই স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। 

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪