| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীরামপুরে সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতে বৃদ্ধ নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১৭:৪১:৩৬:অপরাহ্ন  |  ৬৮৮ বার পঠিত
শ্রীরামপুরে সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতে বৃদ্ধ নিহত

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়ায় চাচা-ভাতিজার সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতে আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে চাচা ছাখায়ত হোসেন ও ভাতিজা হাছানুর রহমানের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে পরিস্থিতি দেখতে যান আরব আলী। একপর্যায়ে একটি ইট সরাসরি তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশেই চাচা-ভাতিজার মধ্যে মারামারি চলছিল। কী ঘটছে তা দেখতে গিয়ে আরব আলী ইটের আঘাতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪