| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ১

reporter
  • আপডেট টাইম: জুন ১৭, ২০২৬ ইং | ১৮:১৮:৩১:অপরাহ্ন  |  ৪২০০ বার পঠিত
যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ১

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৮৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি পিকআপ ভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ জুন) ভোরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কায়বা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। আটক ব্যক্তির নাম সৈয়দ মোস্তাকিন আল মামুন (৩৮)। তিনি যশোরের মণিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৩৮৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। এ সময় পিকআপসহ মাদক পরিবহনের অভিযোগে মামুনকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি জানান, জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও পিকআপ ভ্যানের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪