| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় ডাকাতের কবলে দুই কলেজ শিক্ষার্থী, ৯৯৯ কল করে উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ০৯:১৮:০৯:পূর্বাহ্ন  |  ২৪২০৯৩৩ বার পঠিত
ভাঙ্গায় ডাকাতের কবলে দুই কলেজ শিক্ষার্থী, ৯৯৯ কল করে উদ্ধার
ছবির ক্যাপশন: ভাঙ্গায় ডাকাতের কবলে দুই কলেজ শিক্ষার্থী, ৯৯৯ কল করে উদ্ধার

ভাঙ্গা প্রতিনিধি: মেহেদী হাসান ও মোহাম্মদ সাগর দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চন্দপাড়ায় অপর বন্ধুর বাড়িতে যাওয়ার পথে ডাকাতের কবলে পড়ে টাকা, মোবাইল ও মোটরসাইকেল খুইয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২২ জুন) দিবাগত রাতে তারাইল-চন্দ্রপাড়া ফিডার সড়কের চান্দ্রা ইউনিয়নের নয়াকান্দা এলাকায় সংঘবদ্ধ ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে কলাবাগানে আটকে রেখে তাদের সর্বস্ব নেয় বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীদের।

মেহেদী হাসান ফেনীর সদর উপজেলার মধুপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র এবং মোহাম্মদ সাগর শরীয়তপুর জেলার সখিপুর থানার মাদবরকান্দী গ্রামের মজিবর রহমান ফকিরের পুত্র।

ঢাকার মোহাম্মদপুর মডেল কলেজে পড়ালেখা করে এবং মোহাম্মদপুরে একটি ভাড়া বাসায় থাকেন। এঘটনায় কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান বাদী হয়ে ভাঙ্গা থানায় ডাকাতি মামলা দায়ের করেছে।

কলেজ শিক্ষার্থী মোহাম্মদ হাসান জানায়, ঢাকা থেকে রাতে দুই বন্ধু মিলে চন্দ্রপাড়া এলাকার বন্ধু আবিরের বাড়িতে বেড়াতে রওনা দিয়ে পথে ভাঙ্গা উপজেলার তারাইল-চন্দ্রপাড়া ফিডার সড়কে পৌঁছাল ডাকাতদের কবলে পড়ি। মুখোশধারী ডাকাত সদস্য অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে আমাদের চোখ বেঁধে একটি কলাবাগানে আটকে রাখে। অতপর আমাদের পরিবারের কাছে ফোন করে বিকাশের মাধ্যমে আরও ১ লাখ ৪ হাজার টাকা আদায় করে নেয়। এরপর ভোরে কলাগাছ বাগান থেকে কৌশলে পালিয়ে রাস্তায় উঠে ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চাইলে ভাঙ্গা থানা পুলিশ এসে আমাদের উদ্ধার করে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন সাংবাদিকদের বলেন, দুই কলেজ শিক্ষার্থীকে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও মোটরসাইকেল ডাকাতির অভিযোগে তারা ৯৯৯-এ ফোন করলে ভোররাতে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় ভাঙ্গা থানায় ডাকাতি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪