| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৬:৫৯:৫৫:অপরাহ্ন  |  ১৪৬৬ বার পঠিত
ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি: ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’— এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলায় পাঁচটি স্টল স্থাপন করা হয়েছে। এতে প্রায় অর্ধশতাধিক দেশীয় ফলের পাশাপাশি ফল চাষের আধুনিক প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থাপনা প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা বিভিন্ন মৌসুমি ফল, ফল উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে তথ্য জানতে পারছেন।

মেলার উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষ ও কৃষকদের মধ্যে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ফলভিত্তিক কৃষিকে উৎসাহিত করাই এ মেলার মূল উদ্দেশ্য। তাদের আশা, এ ধরনের আয়োজন কৃষকদের ফল চাষে আগ্রহ বাড়ানোর পাশাপাশি দেশীয় ফলের প্রতি ভোক্তাদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামী ২০ জুন তিন দিনব্যাপী এ ফল মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪