| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুয়াডাঙ্গায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৭:০৬:৩৩:অপরাহ্ন  |  ১২৯৭ বার পঠিত
চুয়াডাঙ্গায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় চাঞ্চল্যকর গৃহবধূ ববিতা খাতুন পিংকি (২৭) হত্যা মামলার প্রধান আসামি প্রবাসী রাজন হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) বিকেলে জীবননগর থানা পুলিশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

ঘটনার প্রায় দুই মাস পর মঙ্গলবার (১৬ জুন) ভোরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজন হোসেন উপজেলার ডুমুরিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি ঘটনার দুই মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন এবং হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে ছিলেন।

নিহত ববিতা খাতুন পিংকি একই গ্রামের প্রান্তিক কৃষক সানোয়ার হোসেনের স্বামী-পরিত্যক্তা কন্যা এবং দুই সন্তানের জননী ছিলেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাজন পিংকিকে উত্ত্যক্ত করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল ভোরে রাজন গোপনে তার ঘরে প্রবেশ করে ধারালো দা দিয়ে পিংকির তলপেটে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তার ‘মৃত্যুকালীন জবানবন্দি’ (Dying Declaration) রেকর্ড করেন। সেখানে তিনি হামলার বিস্তারিত বর্ণনা দেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ১৯ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের মামা আনোয়ার হোসেন বাদী হয়ে জীবননগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই রাজন আত্মগোপনে ছিলেন।

তদন্ত কর্মকর্তা পবিত্র কুমার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

জীবননগর থানার ওসি সোলায়মান সেখ বলেন, আসামিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪