| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৬ ইং | ১৯:০৫:০০:অপরাহ্ন  |  ৭২৮ বার পঠিত
মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বজ্রপাতে আসাদ (৪২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৪টার দিকে বলিয়ারপুর দরগাতলার মাঠে এই ঘটনা ঘটে।

নিহত আসাদ ওই গ্রামের আজিমুদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে আসাদ বলিয়ারপুরের দরগাতলার মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে তীব্র বজ্রপাতে আসাদ গুরুতর আহত হন। মাঠে থাকা অন্যান্য লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪