| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৫ ইং | ১৫:৫১:০৯:অপরাহ্ন  |  ১৫৪০২৩০ বার পঠিত
ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন
ছবির ক্যাপশন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার ক্রেমলিনে। ছবি : রয়টার্স

ইন্টারন্যাশনাল ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানকে সহায়তা দিতে প্রস্তুত তাঁর দেশ। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের যৌক্তিকতা ছাড়াই আগ্রাসন চালানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। 

বর্তমানে রাশিয়া সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের শুরুতেই তাঁকে এসব কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

পুতিন বলেন, "আপনি (আব্বাস আরাগচি) আজ মস্কোতে এসেছেন— আমি এতে অত্যন্ত আনন্দিত। এই জটিল পরিস্থিতি নিয়ে একসঙ্গে আলোচনা করার এবং বর্তমান অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে- এটি আমাদের জন্য একটি সুযোগ।"

পুতিন বলেন, "এই অবাস্তব ও অপ্ররোচিত আক্রমণের কোনো ভিত্তি নেই।"

পুতিন আরও উল্লেখ করেন, "আমরা ইরানিদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছি।" তিনি আশা প্রকাশ করেন, এই বৈঠক "আগামীতে বিদ্যমান পরিস্থিতি উত্তরণে আলোচনার মাধ্যমে সমাধানের পথ উন্মুক্ত করবে।"

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার নিন্দাজ্ঞাপন করায় রাশিয়াকে ধন্যবাদ জানান আরাগচি। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা অবৈধ নয়—এটা স্বাভাবিক আত্মরক্ষা। এসময় রাশিয়া ইতিহাস ও আন্তর্জাতিক আইনের সঠিক পক্ষে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

আরাগচি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের শুভেচ্ছা পুতিনকে পৌঁছে দেন।


রিপোর্টার্স ২৪/এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪