| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিজ কক্ষ থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৬ ইং | ১৮:৫৩:৩৮:অপরাহ্ন  |  ৯৬১ বার পঠিত
নিজ কক্ষ থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা আইসিটি কর্মকর্তা (সহকারী প্রোগ্রামার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমান (৩৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টার দিকে জীবননগর পৌর এলাকার বসুতি পাড়ায় তার ভাড়া বাসার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

নিহত মাহমুদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঝিটকীপোতা গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জীবননগর উপজেলা আইসিটি অফিসার হিসেবে যোগদান করেন। চাকরির কারণে তিনি স্ত্রী নাসরিন ও এক সন্তানকে নিয়ে বসতিপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তার তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে এবং স্ত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল বলে জানা গেছে।

ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী সন্তানকে নিয়ে বাসা থেকে বাইরে চলে যান। পরে মাহমুদুর রহমান নিজ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। কিছু সময় পর আর সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

সহকর্মীরা জানান, মাহমুদুর রহমান ছিলেন সদালাপী, হাস্যোজ্জ্বল ও দায়িত্বশীল কর্মকর্তা। তবে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য বিরোধ চলছিল বলে জানা গেছে।

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অন্য পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিহতের স্ত্রী নাসরিন বলেন, সকালে তিনি বাসা থেকে বের হয়ে ফেরার পর স্বামী একটি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করেন। পরে দীর্ঘ সময় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪