| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হবে

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৬ ইং | ২১:২৮:২০:অপরাহ্ন  |  ৮৮০ বার পঠিত
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হবে

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি বলেন, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজটিকে কীভাবে উন্নতি করা যায়, তা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি অধ্যক্ষের নেতৃত্বে একটি টিমকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়েছেন। আশা করছি আগামী ৬ মাসের মধ্যে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের একটি ঘোষণা আসবে।

শনিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য।

অনুষ্ঠানে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত ক্যাম্পাস হতে পারে না। শিক্ষার্থীরা রাজনৈতিক চর্চা করতে পারবে না, গণতান্ত্রিক দেশে এটা মেনে নেওয়া যায় না। তবে কলেজের পরিবেশ যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রেখে লেখাপড়ার পাশাপাশি রাজনৈতিক চর্চাও করতে হবে।

ছাত্রদের কল্যাণে গঠনমূলক কথা বলার সুযোগ দিতে হবে। শিষ্টাচার বজায় রেখেই ছাত্ররাজনীতি করতে হবে। কিন্তু র‍্যাগ ডে’র নামে কোনো শিক্ষার্থী যেন নির্যাতনের শিকার না হয়, সেদিকেও নজর রাখতে হবে। এসময় নবীন শিক্ষার্থীদের সাদরে গ্রহণ করে প্রবীণদের পাশে থাকার আহ্বান জানান এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. প্রকৌশলী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আব্দুল মজিদ, শিক্ষক প্রফেসর ড. মো. রুস্তুম আলী, শিক্ষার্থী ও কলেজ ছাত্রদল সভাপতি রবিন মোল্লা। এসময় মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, দক্ষিণ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান ও মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪