| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদ জিয়ার স্মরণে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ০০:১৯:৪৭:পূর্বাহ্ন  |  ৭৬১ বার পঠিত
শহীদ জিয়ার স্মরণে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ

বেনাপোল প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাহাদুপুর ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সড়কের দুই পাশে ২০০টি তাল ও নারিকেল গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে বাহাদুপুর ইউনিয়নের বোয়ালিয়া ঈদগাহ মোড় থেকে ধান্যখোলা মাদ্রাসা পর্যন্ত সড়কের দুই পাশে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। কর্মসূচির আয়োজন করেন বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, উপজেলা বিএনপির সহসভাপতি সাফা উদ্দিন খান, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক শাহীন আলম খান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রায়হানুজ্জামান দীপু, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসীমউদ্দীন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওমর ফারুক, বাহাদুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন মেম্বার এবং বোয়ালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় বাহাদুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নিচ্ছেন।

স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে এ কর্মসূচিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪