| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না: আব্দুস আসুদ

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ১৩:০১:৫৩:অপরাহ্ন  |  ২১০ বার পঠিত
জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না: আব্দুস আসুদ

যশোর প্রতিনিধি: জাতীয় পার্টিকে ধ্বংস করতে ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে, তবে তা কখনো সফল হবে না, কারণ জাতীয় পার্টি এ দেশের মানুষের হৃদয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।

শনিবার (২০ জুন) দুপুরে যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে বিডি হলে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মীর আব্দুস সবুর আসুদ বলেন, জাতীয় পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সে সময় মানুষের ক্রয়ক্ষমতা ভালো ছিল এবং জনগণ শান্তিতে বসবাস করত।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, ইউনুস সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে এবং জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করেছে। আগামী দিনে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে এবং পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনের আহ্বান জানান তিনি।

যশোর জেলা জাতীয় পার্টির নেতা খবির গাজীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আশরাফুজ্জামান আশু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম মহাসচিব দ্বীন ইসলাম শেখ, যুগ্ম মহাসচিব হেলাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র দাস।

এ ছাড়া ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু, মাগুরা জেলার সিনিয়র সহ-সভাপতি সিরাজুল সালেক শাহীন, মেহেরপুর জেলার সিনিয়র সহ-সভাপতি কেতাব আলী, খুলনা মহানগর শাখার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাগেরহাটের কেন্দ্রীয় সদস্য শাহ আলম খান, কুষ্টিয়া জেলার যুগ্ম সম্পাদক আইনুদ্দিন মাস্টার, চুয়াডাঙ্গা জেলা সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন, নড়াইল জেলা সভাপতি অ্যাডভোকেট সাইফুজ্জামান ফিরোজ, জাতীয় মোটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপন এবং শ্রমিক পার্টির কেন্দ্রীয় সভাপতি মেফতা উদ্দিন জসিম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মকবুল হোসেন। কর্মী সভায় যশোর জেলা ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪