| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ১৩:১১:০১:অপরাহ্ন  |  ৩৩৩ বার পঠিত
কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল পৌনে ৭টার দিকে শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক আনিস ও হেলপার রতন। তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথর নিয়ে ট্রাকটি ফরিদপুরের উদ্দেশে রওনা হয়েছিল। কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এ সময় মুহূর্তের মধ্যেই ট্রাকটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করেন। হেলপার রতন পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী গাড়িচালক সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি তার সামনেই চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে উল্টে যায়। তিনি বলেন, ট্রাকের কেবিনে হেলপার রতনও ছিলেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪