| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৬ ইং | ২২:২২:৩০:অপরাহ্ন  |  ৩১৪ বার পঠিত
প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ

স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে নিয়ে বিরোধীদলীয় জোট এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে এক পর্যায়ে অধিবেশনে হট্টগোল দেখা দেয়।

রোববার (২১ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১১তম দিনে এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আলোচনার এক পর্যায়ে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক বলেন, সংসদকে কার্যকর রাখতে উভয় পক্ষই একটি সমঝোতায় এসেছে। সংসদে এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয় যাতে কারও মানহানি হয়।

তিনি অভিযোগ করেন, একজন সংসদ সদস্য সংসদ নেতাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন এবং তা এক্সপাঞ্জ করার দাবি জানান।

এর জবাবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের চিফ হুইপের বক্তব্য সঠিক নয়। তিনি বলেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য তার বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতাকে নিয়ে মন্তব্য করেছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কিত অংশটি এক্সপাঞ্জ করার আহ্বান জানান তিনি।

এ সময় সংসদ সদস্য হান্নান মাসউদ বারবার দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করলে ডেপুটি স্পিকার তাকে সতর্ক করে বলেন, সংসদের নিয়ম মেনে চলতে হবে এবং এভাবে বারবার দাঁড়ানো ঠিক নয়। তিনি বলেন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।

অন্যদিকে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে সংসদীয় রীতি-নীতি অনুসরণ করা উচিত। বাইরের বিষয় টেনে এনে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন।

সবশেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪