| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানকেই বিজয়ী মনে করছেন অধিকাংশ ইসরায়েলি

reporter
  • আপডেট টাইম: জুন ২২, ২০২৬ ইং | ০৪:০৮:০৫:পূর্বাহ্ন  |  ৬৭৮ বার পঠিত
ইরানকেই বিজয়ী মনে করছেন অধিকাংশ ইসরায়েলি

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাত এবং যুদ্ধ-পরবর্তী কূটনৈতিক সমঝোতার ফলাফল নিয়ে ইসরায়েলিদের মধ্যে ব্যাপক হতাশা ও নেতিবাচক মনোভাবের প্রতিফলন দেখা গেছে। এক সাম্প্রতিক জনমত জরিপে অংশ নেওয়া বিপুল সংখ্যক উত্তরদাতা মনে করছেন, সংঘাতের কৌশলগত দিক থেকে ইরানই বেশি লাভবান হয়েছে।

হিব্রু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আগাম ইনস্টিটিউট পরিচালিত ওই জরিপে অংশ নেওয়া ৯২ দশমিক ১ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধ এবং পরবর্তী চুক্তির ফলে ইরান তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে।

জরিপে অংশ নেওয়া ৮২ দশমিক ৯ শতাংশ ইসরায়েলির মতে, সামরিক অভিযানটি দেশটির দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে আরও দুর্বল করেছে। একই সঙ্গে ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধের সামগ্রিক ফলাফল নিয়ে নেতিবাচক মূল্যায়ন দিয়েছেন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ-পরবর্তী সাফল্যের দাবিও জনমনে আস্থা তৈরি করতে পারেনি। জরিপ অনুযায়ী, ৭২ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা নেতানিয়াহুর সেই বক্তব্যে বিশ্বাস করেন না, যেখানে তিনি দাবি করেছিলেন যে ইরানে হামলার মাধ্যমে ইসরায়েল গুরুত্বপূর্ণ অর্জন করেছে এবং একটি অস্তিত্বগত হুমকি দূর করতে সক্ষম হয়েছে।

এছাড়া ৮৭ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইসরায়েল হয় তার ঘোষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে, নয়তো আংশিকভাবে সফল হয়েছে।

জরিপে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্ব নিয়েও অসন্তোষের চিত্র উঠে এসেছে। অংশগ্রহণকারীদের ৫৬ দশমিক ৪ শতাংশের মতে, সামরিক অভিযানের ব্যবস্থাপনায় তার ভূমিকা ছিল দুর্বল বা ব্যর্থ।

তবে নিরাপত্তা নীতি নিয়ে ইসরায়েলি জনমতে বিভক্তি রয়েছে। প্রায় ৪৮ দশমিক ২ শতাংশ উত্তরদাতা মনে করেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের ঝুঁকি থাকলেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো উচিত।

গত ১৭ থেকে ২০ জুন পর্যন্ত পরিচালিত এই জরিপে ১৭ বছর বা তার বেশি বয়সী মোট ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলি অংশ নেন। গবেষকদের তথ্য অনুযায়ী, ওয়েটেড স্যাম্পলের ভিত্তিতে পরিচালিত জরিপটির সর্বোচ্চ ত্রুটির হার ২ দশমিক ২ শতাংশ এবং এর নির্ভরযোগ্যতার মাত্রা (কনফিডেন্স লেভেল) ৯৯ শতাংশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪