| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পাখি ভ্যানের ৭ যাত্রী আহত

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ১৪:৫২:৪৭:অপরাহ্ন  |  ৬৫৩ বার পঠিত
গাংনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পাখি ভ্যানের ৭ যাত্রী আহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় ঔষধবাহী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত পাখি ভ্যানের চালকসহ সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছাতিয়ান মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন করমদী গ্রামের বহলপাড়ার মোখলেসুর রহমানের ছেলে আবু তাহের (৩৫), তার স্ত্রী খুশিয়ারা খাতুন (৩০), ছেলে সাঈদ (১০), শাকিলের স্ত্রী সোনিয়া খাতুন (২৮), শওকত আলীর স্ত্রী মুরশিদা খাতুন (৪৩), মৃত আতিয়ার হোসেনের ছেলে আবির হোসেন (১২) এবং খোরশেদ আলীর ছেলে রায়হান (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, করমদী গ্রাম থেকে বাওট গ্রামে নিকট আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে একটি ঔষধবাহী কাভার্ড ভ্যান ব্যাটারিচালিত পাখি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা সাতজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বামন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে বামন্দির একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪