| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ২০:৩১:৫৩:অপরাহ্ন  |  ১৭৮ বার পঠিত
বাগেরহাটে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজারে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে বারাকপুর বাজারে এ সমাবেশের আয়োজন করে খানজাহান আলী মিশন।

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাগেরহাট সদরের উপসহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিসেস মনিরা ইসলাম এবং বারাকপুর বাজার কমিটির সভাপতি হাওলাদার মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খানজাহান আলী মিশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস সমাজের জন্য একটি বড় অভিশাপ। যুবসমাজকে এসব থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪