| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুর রহমানের ইন্তেকাল

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ১৫:১৩:৩৪:অপরাহ্ন  |  ৭৫৬ বার পঠিত
ঝিনাইদহের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবুর রহমানের ইন্তেকাল

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৪ জুন) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার এশার নামাজের পর ঝিনাইদহ সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

অধ্যাপক মাহবুবুর রহমানের মৃত্যুর খবরে ঝিনাইদহের শিক্ষাঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষককে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর ছাত্র-ছাত্রী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শহরের আদর্শপাড়ায় তাঁর বাসভবনে ভিড় করেন।

মরহুমের বড় ছেলে নাজমুস সাকিব জানান, ১৯৪২ সালে চুয়াডাঙ্গা জেলার খাসকররা ইউনিয়নের নওলামারি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে অধ্যাপক মাহবুবুর রহমান জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মৌলভী আরশাদুল আলম। ছাত্রজীবন থেকেই তিনি অসাধারণ মেধার পরিচয় দেন এবং শিক্ষা ও কর্মজীবনের প্রতিটি পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

তিনি ২০০১ সালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ঝিনাইদহসহ পার্শ্ববর্তী অঞ্চলের হাজারো শিক্ষার্থীর শিক্ষাগুরু ও আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪