| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ১৬:১৪:৩৮:অপরাহ্ন  |  ১২৭৪ বার পঠিত
ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সংঘটিত কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে নড়াইল প্রেসক্লাবের আয়োজনে শহরের আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রশিদ লাভলু, সিনিয়র সাংবাদিক কাজি হাফিজুর রহমান, খায়রুল আরেফিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমীন এবং আইনবিষয়ক সম্পাদক রাজু আহমেদ রাজুসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

বক্তারা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সংবাদ সংগ্রহ ও প্রচারের স্বাধীন পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে কাজ করেন। তাই সাংবাদিকদের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪