| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফল করতে দিকনির্দেশনামূলক সভা

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ২১:২৪:৪৬:অপরাহ্ন  |  ১৪৭৬ বার পঠিত
ঝিনাইদহ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফল করতে দিকনির্দেশনামূলক সভা

ঝিনাইদহ প্রতিনিধি: আসন্ন শুক্রবার অনুষ্ঠিতব্য ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ। তিনি টুর্নামেন্ট সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের আয়োজনের মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সহসভাপতি আনারুল ইসলাম বাদশা, চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।

বক্তারা বলেন, খেলাধুলা সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির অন্যতম মাধ্যম। জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এ সময় জেলা যুবদলের সহসভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাঁশীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, দর্শক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং সফল বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, সকলের সহযোগিতায় ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪