| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবককে গণপিটুনির পর পুলিশে দিল স্থানীয়রা

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ১৬:৪৯:০৩:অপরাহ্ন  |  ২০৪০ বার পঠিত
কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবককে গণপিটুনির পর পুলিশে দিল স্থানীয়রা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার সদর উপজেলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ফরিদ হোসেন হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকূল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদের চলাফেরা এলাকার মানুষের কাছে সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাঁকে আটক করে তল্লাশি চালান। এ সময় তাঁর কাছ থেকে একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে দাবি করা হয়। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরিদকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের দাবি, ফরিদ কথিত ‘শিপন বাহিনী’র একজন সক্রিয় সদস্য। তাঁর কাছে আরও অবৈধ অস্ত্র থাকতে পারে বলেও সন্দেহ করছেন এলাকাবাসী। এ ঘটনায় তদন্তসাপেক্ষে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের মারধরে আহত হওয়ায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪