| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিরোনাম: শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য আহত

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ২১:২২:১৪:অপরাহ্ন  |  ১১৫১ বার পঠিত
শিরোনাম: শার্শা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য আহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিপাহি শফিউল আলম।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। তিনি আহত সিপাহির চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবির অ্যাম্বুলেন্সে করে তাকে যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন। পুরো সময় তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে আহত সদস্যের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “আমাদের একজন সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় দুর্ঘটনায় আহত হয়েছেন। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচে পাঠানো হয়েছে। আমরা তার চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছি এবং তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর বজ্রপাত হলে সিপাহি শফিউল আলম গুরুতর আহত হন। সহকর্মীদের দ্রুত তৎপরতায় তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়।

ঘটনার পর সীমান্ত এলাকায় দায়িত্বরত বিজিবি সদস্যদের মধ্যে সতর্কতা আরও জোরদার করা হয়েছে। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪