| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ১৬:৩৪:৫৯:অপরাহ্ন  |  ৬৭৬ বার পঠিত
যশোরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি: যশোর ঝিকরগাছায় বিষধর সাপের কামড়ে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত রাকিবুল ঝিকরগাছা উপজেলার শিমুলিয়ার জাফরনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। 

নিহতের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীররাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় রাকিবুলকে সাপে কামড় দেয়। ঝাড়ফুঁকের পর তাকে আজ শুক্রবার ভোর ৬ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭ টার দিকে রাকিবুল মারা যান। 

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা.বিচিত্র মল্লিক জানান,রাকিবুলের বাম হাতের আঙ্গুলে সাপে কামড়ের চিহ্ন রয়েছে। বিষধর সাপে কামড়ের পর তাকে দেরি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে যথাযথ চিকিৎসাসেবা প্রদান করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪