| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব: রিজভী

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ১৭:২৪:১৬:অপরাহ্ন  |  ৬৭৭ বার পঠিত
প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দেশটির বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে এবং বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশা করছেন। তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র থেকে আত্মনির্ভর, সক্ষম ও অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করে একটি আত্মনির্ভর ও টেকসই রাষ্ট্র গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

দেশের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমান সরকারের আমলে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী দলের সমালোচনার জবাবে রুহুল কবির রিজভী বলেন, যারা বর্তমান সরকারের বিরুদ্ধে নতুন করে ফ্যাসিবাদের অভিযোগ তুলছেন, তাদের কর্মকাণ্ডেই প্রকৃত ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

তিনি দাবি করেন, বর্তমানে দেশে গুম ও ক্রসফায়ারের মতো ঘটনা নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে। পাশাপাশি, জুলাইয়ের গণহত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে বলেও তিনি উল্লেখ করেন।

রিজভী বলেন, গণতন্ত্র, আইনের শাসন এবং অর্থনৈতিক অগ্রগতিকে সমান গুরুত্ব দিয়েই সরকার দেশ পরিচালনা করছে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪