| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায়

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ১৭:৪২:৫১:অপরাহ্ন  |  ১৬২২ বার পঠিত
শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায়

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অনুষ্ঠানিক বিদায় দেয়া হয়েছে। রোববার সকালে দারিয়াপুর ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দারিয়াপুর ডিগ্রি কলেজের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তরিকুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ঢাকায় অবস্থান করায় তিনি উপস্থিত থাকতে পারেননি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারিয়াপুর ডিগ্রি কলেজের হিতৈষী সদস্য ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মছিহুল আজম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারিয়াপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মো. আতিয়ার রহমান, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন বিশ্বাস, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এহসানুল্লাহ হক মিলন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা শাহাজাহান শেখ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনারুল ইসলামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪