| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় শ্বশুরকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জামাই শ্রীঘরে

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ১৮:৫৯:১৫:অপরাহ্ন  |  ৬৪৯ বার পঠিত
কুষ্টিয়ায় শ্বশুরকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জামাই শ্রীঘরে

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্বশুরকে মাদকদ্রব্য দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই পুলিশের হাতে আটক হয়েছেন হাবিবুল ইসলাম ঠান্টু (৩২) নামে এক যুবক।

সোমবার (২৯ জুন) উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিরচর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ঠান্টু একই উপজেলার মাঝিহাট গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, কুন্টিরচর গ্রামের ফারুক হোসেনের মেয়ের সঙ্গে কয়েক বছর আগে ঠান্টুর বিয়ে হয়। অতিরিক্ত মাদকাসক্ত থাকার কারণে সংসারে নানা জটিলতা তৈরি হয়। এ কারণে ক্ষুব্ধ হয়ে কয়েক দিন আগে তার স্ত্রী তালাকের নোটিশ পাঠান। এর প্রতিশোধ নিতে গিয়ে রোববার রাতে শ্বশুরবাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে মাদক রেখে আসেন তিনি। এরপর ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।

সংবাদের ভিত্তিতে পুলিশ শ্বশুর ফারুক হোসেনের বাড়ি থেকে ওই মাদকদ্রব্য উদ্ধার করে। এদিকে, ৯৯৯-এ ঠান্টুর দেওয়া মাদকের নিখুঁত তথ্যে পুলিশের সন্দেহ হয়। পাশাপাশি ফারুক হোসেনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তালাকের বিষয়টিও জানতে পারে। পরে ঠান্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি শ্বশুরকে ফাঁসাতে মাদক রাখার কথা স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “আটক ঠান্টু নিয়মিত মাদক সেবন করেন। এ নিয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার ঝামেলা চলছিল। স্বামীকে মাদক থেকে ফেরাতে স্ত্রী তালাকের নোটিশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ঠান্টু শ্বশুরবাড়িতে মাদক রেখে মিথ্যা গল্প সাজায়। তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪