| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ১০:০১:৩০:পূর্বাহ্ন  |  ৪০৭ বার পঠিত
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ রোমাঞ্চকর এক লড়াই শেষে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে।

মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। ম্যাচের ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে ডাচরা ১-০ ব্যবধানে লিড নেয়। ম্যাচ শেষ হওয়ার পথে জয় প্রায় নিশ্চিত মনে হচ্ছিল তাদের।

তবে হাল ছাড়েনি মরক্কো। যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯০+১) সমতাসূচক গোল করেন ডিফেন্ডার দিয়োপ। তার গোলে ম্যাচে নতুন করে প্রাণ ফিরে পায় উত্তর আফ্রিকার দলটি এবং খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও দুই দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে মরক্কোর খেলোয়াড়রা ছিলেন বেশি নির্ভুল। শেষ পর্যন্ত ইসমাইল সাইবারির সফল পেনাল্টিতেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে মরক্কো।

এই জয়ের মাধ্যমে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা আবারও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল এবং জায়গা করে নিল ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে। অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত নেদারল্যান্ডসকে বিদায় নিতে হলো টুর্নামেন্টের প্রথম নকআউট পর্ব থেকেই।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪