| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৬তম জন্মদিনে কারামুক্ত হলেন সাবেক মেয়র রিটন

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ১৫:৪১:১৫:অপরাহ্ন  |  ৫২২ বার পঠিত
৪৬তম জন্মদিনে কারামুক্ত হলেন সাবেক মেয়র রিটন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের ৪৬তম জন্মদিনে তার কারাবাসের এক বছর পূর্ণ হয়েছে। বুধবার (১ জুলাই) তিনি ৪৫ বছর পেরিয়ে ৪৬ বছরে পদার্পণ করেন।

গত বছরের ১ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার গ্রেপ্তারের এক বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবার, রাজনৈতিক সহকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও মুক্তির প্রত্যাশা জানানো হয়েছে।

মাহফুজুর রহমান রিটন মেহেরপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন। তার অনুসারীরা দাবি করেন, মেয়র থাকাকালে তিনি বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন।

স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার দ্রুত মুক্তি এবং পুনরায় জনসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রত্যাশা করছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে। পরিবার ও সমর্থকদের আশা, আইনি প্রক্রিয়া শেষে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪