| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ অধিবেশন এক সপ্তাহের জন্য মুলতবি

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ২০:০৩:৪৩:অপরাহ্ন  |  ১৫১৪ বার পঠিত
সংসদ অধিবেশন এক সপ্তাহের জন্য মুলতবি

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট পাসের পর অধিবেশন আগামী ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সংসদে বাজেট পাসের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) অধিবেশন মুলতবির ঘোষণা দেন।

এর আগে জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়। নতুন অর্থবছরের প্রথম দিন বুধবার (১ জুলাই) থেকে বাজেট কার্যকর হবে।

এবারের বাজেটে কর, মূল্য সংযোজন কর (ভ্যাট), বিনিয়োগ, রাজস্ব আহরণ এবং বিভিন্ন খাতে ব্যয়সংক্রান্ত নীতিতে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে।

সংসদের কার্যসূচি অনুযায়ী, আগামী ৭ জুলাই বিকেল ৩টায় অধিবেশন আবার শুরু হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪