| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্তান নেবেন না, তাই বিচ্ছেদ নিলেন অভিনেত্রী

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ১৯:২৭:০৪:অপরাহ্ন  |  ১০৮৯ বার পঠিত
সন্তান নেবেন না, তাই বিচ্ছেদ নিলেন অভিনেত্রী

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতের আলোচিত তারকা দম্পতি আকাঙ্ক্ষা চামোলো ও গৌরব খান্না। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, তাদের নয় বছরের দাম্পত্য ভেঙে যাচ্ছে। এবার বিচ্ছেদের কারণ নিয়ে কথা বললেন অভিনেত্রী।

আকাঙ্ক্ষা চামোলা জানান, সন্তান নেওয়ার প্রশ্নে দীর্ঘদিনের মতপার্থক্যই অভিনেতা গৌরব খান্নার সঙ্গে তার বিচ্ছেদের মূল কারণ।

তিনি বলেন, তিনি মা হতে চান না এবং সন্তান দত্তক নেওয়ারও কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে গৌরব বাবা হতে চেয়েছিলেন। এই ভিন্ন মতবেদ থেকেই তাদের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত এসেছে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সম্প্রতি একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে আকাঙ্ক্ষা প্রথমবারের মতো প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেন।

সেখানে তিনি জানান, বিয়ের সময় তার মনে হয়েছিল, সময়ের সঙ্গে হয়তো মাতৃত্বের অনুভূতি তৈরি হবে। কিন্তু পরে তিনি উপলব্ধি করেন, তিনি মা হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নন।

আকাঙ্ক্ষার কথায়, শুরুতে গৌরব তার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে গৌরবের ইচ্ছায় পরিবর্তন আসে এবং তিনি সন্তান নিতে আগ্রহী হয়ে ওঠেন।

এ বিষয়ে আকাঙ্ক্ষা বলেন, আমি বুঝতে পারি, আমি ওকে সেই জীবন দিতে পারব না, যা ও চায়। তাই আমি ওকে আগেই বলেছিলাম, যদি ও চায়, তাহলে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারে।

সন্তান নেওয়ার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আকাঙ্ক্ষা বলেন, সমাজে অধিকাংশ মানুষ পরিবার গড়তে এবং সন্তান নেওয়ার প্রত্যাশা নিয়েই বিয়ে করেন।

তার মতে, গৌরবের সেই ইচ্ছা স্বাভাবিক এবং এতে তিনি কোনো ভুল দেখেন না। তবে নিজের সিদ্ধান্ত থেকেও তিনি সরে আসতে চাননি। তিনি আরও জানান, শুধু জৈবিকভাবে সন্তান জন্ম দেওয়া নয়, সন্তান দত্তক নেওয়ার প্রতিও তার কোনো আগ্রহ নেই। তিনি সচেতনভাবেই ‘চাইল্ড-ফ্রি’ জীবন বেছে নিতে চান। 

এ বিষয়ে গৌরব খান্না এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ভারতীয় গণমাধ্যমের খবর, তিনি বর্তমানে একটি টেলিভিশন অনুষ্ঠানের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪