| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল সীমান্তে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৪:৪৬:২৬:অপরাহ্ন  |  ৩৪৭ বার পঠিত
বেনাপোল সীমান্তে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ (কোরেক্স) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার সময় খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির অধীনস্থ বেনাপোল পোর্ট থানার পুটখালী বিওপির সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ (কোরেক্স) জব্দ করা হয়েছে। জব্দকৃত সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪