| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৬:০৮:৩৯:অপরাহ্ন  |  ৫৯৭ বার পঠিত
কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনগ্রাম খেয়াঘাটের পাশে ভাসমান মরদেহটি স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির পরনে কফি রঙের হাফহাতা শার্ট ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, দুই থেকে তিন দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি নদী থেকে উদ্ধার হওয়ায় নৌ পুলিশ এ বিষয়ে তদন্ত এবং আইনগত পদক্ষেপ নেবে।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪