| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন স্বর্ণপদকজয়ী চেয়ারম্যান

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৬:৫১:৪২:অপরাহ্ন  |  ৭০৯ বার পঠিত
আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন স্বর্ণপদকজয়ী চেয়ারম্যান

মেলান্দহ প্রতিনিধি: মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেলান্দহ উপজেলা শাখার সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন ফকির আবু বকর সিদ্দিক। তিনি বুধবার (১ জুলাই) আদিপৈত এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মেলান্দহের বর্ষীয়ান এই রাজনীতিবিদ তাঁর বর্ণাঢ্য ও সমৃদ্ধ রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাইয়ের লিখিত ব্যাখ্যা দেন। তিনি ইউনিয়ন ছাত্রদলের রাজনীতি থেকে জেলা ছাত্রদল, যুবদল ও জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।

পরে ২০০৩ সালে উপজেলার ৫ নম্বর নয়ানগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে বিভাগীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্যকালে তিনি আরও বলেন, সর্বশেষ ২০১৯ সালে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। আওয়ামী লীগের রাজনৈতিক মাঠে সরব ভূমিকা পালন করায় তিনি মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ লাভ করেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ব্যক্তিগত জীবনে রাজনীতিমুক্ত থেকে সমাজের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪