| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৯:৫২:১৩:অপরাহ্ন  |  ৩১৪ বার পঠিত
শার্শায় ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম অপু ও সাব্বির হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল কালাম অপু উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের সাহেব আলীর ছেলে ও সাব্বির হোসেন একই গ্রামের সেকেন্দার বাদশার ছেলে।

মামলার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই দুই যুবক ওই তরুণীকে উপজেলার বর্ণমালা বিদ্যাপীঠের পেছনে একটি পুকুরের পূর্বপাড়ে বকতিয়ারের আমবাগান সংলগ্ন বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (৩০ জুন) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে। 

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪