| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেমের টানে যশোরের দুই তরুণী কুষ্টিয়ায়, বয়সের বাধায় হলো না বিয়ে

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ২১:১১:১১:অপরাহ্ন  |  ১৬৬৯৭৯৯ বার পঠিত
প্রেমের টানে যশোরের দুই তরুণী কুষ্টিয়ায়, বয়সের বাধায় হলো না বিয়ে

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বয়সের বাধা ও পরিবারের চাপে অশ্রুসজল চোখে ফিরে যেতে হয়েছে দুই প্রেমিকাকে। বুধবার (১ জুলাই) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জোতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস আগে ফেসবুকে পরিচয় হয় যশোরের মাদ্রাসা ও স্কুলপড়ুয়া শিক্ষার্থী ছদ্মনাম জোসনা ও রহিমার সঙ্গে। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল কোনো এক সময় জোতপাড়া গ্রামের ওই দুই যুবক প্রেমিকাদের আনতে যশোরে যান। বুধবার সকালে নিজ বাড়িতে প্রেমিকাদের নিয়ে আসার পর থেকেই দুই যুবক উধাও হয়ে যায়। ওই যুবকেরা হলেন, জোতপাড়া এলাকার শাহিনের ছেলে রাহিম এবং দাউতের ছেলে বাধন।

প্রতিবেশীরা জানান, সকালে মেয়েদের বাড়িতে নিয়ে আসার পর থেকেই ছেলেদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেয়েদের বিয়ের বয়স না হওয়ায় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে অভিভাবকরা এসে দুপুরের দিকে তাদের নিয়ে যান।

এ বিষয়ে জগন্নাথপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাছুদ বলেন, দুই ছেলের সঙ্গে দুই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তারা আজ ছেলেদের বাড়িতে এসেছে। শুনেছি, ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েদের বয়স না হওয়ায় তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। বিয়ের উপযুক্ত বয়স না হওয়ায় তাদের বিয়ে দেওয়া সম্ভব নয়। পরে অভিভাবকরা এসে মেয়েদের নিয়ে যান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪