| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংস্কারকাজে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ২২:০৩:১১:অপরাহ্ন  |  ১৬৬৯২৭১ বার পঠিত
সংস্কারকাজে তিন দিন বন্ধ থাকবে মোরেলগঞ্জ ফেরি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরিঘাটে সংস্কারকাজের কারণে টানা তিন দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরিঘাটের উভয় প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতনের সংস্কারকাজের জন্য বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টা থেকে রবিবার (৫ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বুধবার (১ জুলাই) বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পানগুছি নদীর ফেরিঘাটের দুই প্রান্তের সংযোগ সড়ক, পন্টুন ও বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে জোয়ারের সময় সংযোগ সড়কের কিছু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

এ অবস্থায় নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কারকাজ সম্পন্ন করে আগামী রবিবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। এ সময় সংশ্লিষ্টদের বিকল্প সড়ক ব্যবহার করে যাতায়াতের জন্য অনুরোধ জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪