| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যামনগরে শুরু হলো নজরুল বর্ষ উদযাপন

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ০০:১৪:৪৮:পূর্বাহ্ন  |  ৫৩৮৫ বার পঠিত
শ্যামনগরে শুরু হলো নজরুল বর্ষ উদযাপন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে নজরুল বর্ষ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি উপলক্ষে দেশের ৬৪ জেলা ও ৭৩টি উপজেলার মতো শ্যামনগরেও তিনদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং সংস্কৃতি মানুষের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্য, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের চেতনার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ আমল থেকেই নির্যাতিত ও বঞ্চিত মানুষের প্রেরণার উৎস হয়ে উঠেছেন। তাঁর কর্ম ও সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম অনেক গুরুত্বপূর্ণ বিষয় থেকে বঞ্চিত হবে।

তিনি জাতীয় কবির সাহিত্য, সংগীত ও অন্যান্য সৃষ্টিকর্ম নিয়ে আরও গবেষণা ও চর্চার আহ্বান জানান।

উদ্বোধন শেষে শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। তিনি তিনদিনব্যাপী আয়োজিত নজরুল বর্ষের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবির, অধ্যাপক আবু সাইদ, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, শিক্ষক লাভলু এবং আজহারুল ইসলাম এসকে সিরাজ।

আলোচনা সভার শুরুতে সরকারি মহসীন কলেজের বাংলা বিভাগের প্রভাষক সচ্চিনানন্দ অমল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪