| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় ৮০ পিস ইয়াবাসহ দুই জন আটক

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ২১:৫৩:২১:অপরাহ্ন  |  ১১৩৭৪ বার পঠিত
শৈলকুপায় ৮০ পিস ইয়াবাসহ দুই জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ​ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ ওরফে সাউথ (৪৫) ও মো. বিটু জোয়ার্দার (৪০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে তাদের আটক করা হয়।

​আটককৃত মো. আবু সাঈদ ওরফে সাউথ শাহাবাড়ীয়া গ্রামের মো. আকবর আলী শেখের ছেলে এবং মো. বিটু জোয়ার্দার আজাদ নগর গ্রামের মো. আবুল কাশেম জোয়ার্দারের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার একটি দল খুলুমবাড়ীয়া বাজারে অভিযান চালায়। এসময় স্থানীয় নূরজ্জামান জোয়ার্দারের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

​ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে শৈলকুপা থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের ধরতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪