| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ০৩:২৮:৫০:পূর্বাহ্ন  |  ২৯৯৭ বার পঠিত
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। কেক কাটা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় এবং চারাগাছ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয় দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনটির প্রতিষ্ঠাবার্ষিকী।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মহিদুর রহমান, এটিএম আকরাম হোসেন তালিম, হেদায়েত হোসেন লিটন এবং এস এম রাজ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরফদার রবিউল ইসলাম, আরাফাত হোসেন, মোল্লা মাসুদুল হক, আকুনজি আরিফুল ইসলাম এবং সুজন মোল্লাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহাগ হাওলাদার।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা এনটিভির দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে এনটিভি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমেও প্রতিষ্ঠানটি দর্শকদের আস্থা অর্জন করেছে।

বক্তারা আরও বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর সম্প্রচার এবং পেশাদার সাংবাদিকতার চর্চার মাধ্যমে এনটিভি দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানটি দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং এনটিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এনটিভির পক্ষ থেকে শতাধিক ফলজ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়।

বিতরণ করা চারাগাছের মধ্যে ছিল আম, জাম, লিচু, সফেদা ও লেবুসহ বিভিন্ন প্রজাতির গাছ। ব্যতিক্রমী এই উদ্যোগটি উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪