| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালাল আসামি

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ১৩:২৬:২৯:অপরাহ্ন  |  ৪১৯৪ বার পঠিত
ঝিনাইদহে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালাল আসামি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবদারপুর পুলিশ ফাঁড়ি থেকে ফরিদ হোসেন (২৮) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পালানোর পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

ফরিদ হোসেন উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে সাবদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্স নিয়ে ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালান। এ সময় স্থানীয় বাজারসংলগ্ন একটি স্কুলের পেছন থেকে ফরিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সাবদারপুর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

তবে ওই রাতেই তিনি হাতকড়াসহ পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান। ফরিদ কোটচাঁদপুর থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে এএসআই আব্দুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, ফরিদ হোসেন নামে এক আসামি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার বিষয়টি তিনি জেনেছেন। তবে তিনি কোন মামলার আসামি, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।

তিনি আরও জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪