| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরার শ্রীপুরে কালব্-এর ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ২২:৫৪:৩৭:অপরাহ্ন  |  ২২৩৮২৩ বার পঠিত
মাগুরার শ্রীপুরে কালব্-এর ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: ‘সমবায়ে শক্তি, সমবায়ে মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ সমবায় লিমিটেড (কালব্)-এর ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সদস্যদের নিবন্ধন, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আগের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষকের প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন, ২০২৪-২৫ অর্থবছরের হিসাব বিবরণী অনুমোদন, মামলাগ্রস্ত সদস্যদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন, নতুন কর্মপরিকল্পনা গ্রহণ, সঞ্চয় আমানতের মুনাফার হার পুনর্নির্ধারণ, সদস্য ভর্তি, ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

কালব্-এর সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ অঞ্চলের জেলা ব্যবস্থাপক মো. শাহাজুল হক।

সাধারণ সম্পাদক মো. বাকিবিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসের সহকারী পরিদর্শক দবির হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, উত্তম কুমার অধিকারী, জাকিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, উপজেলা ব্যবস্থাপক কামরুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, কামাল বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠান শেষে লাকি কুপন বিজয়ী এবং নিয়মিত সঞ্চয় ও কিস্তি পরিশোধকারী সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪