| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে জিয়ালা গাছের ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৬ ইং | ১৭:৪৪:০০:অপরাহ্ন  |  ১২৯২৬৭ বার পঠিত
মেহেরপুরে জিয়ালা গাছের ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ

মেহেরপুর প্রতিনিধি: খেলতে গিয়ে কাঠ বাদাম ভেবে জিয়ালা গাছের ফল খেয়ে   বিভিন্ন বয়সী ১৪ শিশু অসুস্থ¯’ হয়ে হাসপাতালে। অতিরিক্ত পেটে ব্যাথা ও বমি হওয়ায় ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তবে চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

অসুস্থ শিশুদের মধ্যে মোস্তাকিন (১২), কাফি (১২), আমেনা খাতুন (৩), হালিমা (৯), রক্তিমা (১১), রিয়াদ (১১), ফেরদৌস (১০) ফুয়াদ (১২) ও মোস্তাকিমকে (৯) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের   স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এদের সকলের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামে।

অসুস্থ’ শিশুরা জানায়, রোববার (০৫ জুলাই) বিকেলে গ্রামের শিশুরা খেলতে যায়। এক পর্যায়ে সড়কের পাশে থাকা একটি গাছের ফল খেতে থাকে শিশুরা। জিয়ালা গাছের ফল কাঠ বাদাম মনে করে বেশ কয়েকটি করে খায় তারা। মিষ্টি জাতীয় এই ফল বেশ তৃপ্তি করে গ্রহণ করে অবুঝ শিশুরা। তাৎক্ষনিকভাবে ফলের কোন প্রতিক্রিয়া দেখা দেয়নি। খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে শুরু হয় পেটে ব্যাথা। একইসাথে বমি করতে থাকে কয়েকজন। বিষয়টি টের পেয়ে অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। জিয়ালা গাছের ফলের প্রতিক্রিয়া অসুস্থ’ হয়ে পড়ে অন্তত ১৪ শিশু। ৩ থেকে ১২ বছর বয়সী এসব শিশুদের বেশ কয়েকজনের বেশি অসুস্থ’তা দেখা দেয়। এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অভিভাবকরা। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামে।

অসুস্থ’ শিশু মোস্তাকিনের মা শাহনাজ পারভীন জানান, ছেলেটি বাড়ি ফেরার পর বমি করতে শুরু করে। পেটে প্রচণ্ড ব্যাথা। গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে ওষুধ আনা হয়। কি‘ বমি আরও বাড়ছিল। পরে হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে ভর্তি ফুয়াদ জানায়, খেলা শেষে বাড়ি ফেরার সময় বন্ধু তানহা বলে যে এই ফল খেতে খুব ভাল। আমরা গাছ থেকে পেড়ে ফল খেতে শুরু করি। আমাদের দেখাদেখি সব শিশুরা  এসে ফল খেতে শুরু করে। খেতে বেশ মিষ্টি। যখন খেয়েছি তখন কিছু মনে হয়নি। বাড়ি ফেরার পর বমি ও পেটে ব্যাথা শুরু হয়।  

অভিভাবকরা জানান, জিয়ালা গাছের ফল কেউ কখনও খায় না। এই ফল খেলে মানুষের ক্ষতি হয় এমনটি জানা ছিল না অসুস্থ’ শিশুদের। তবে বড়রা জানতেন যে এই ফল খাওয়া যায় না। এর আগে কেউ কখনও এই ফল খাইনি।

বিদেশী গাছ বার্বাডোজ নাট স্থানীয়ভাবে জিয়ালা কচা নামে পরিচিত। এর ফল ও পাতা খেলে পেটে ব্যাথা, বমি এবং মারাত্মক ডায়রিয়া হতে পারে। শিশুদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশষ্কামুক্ত রয়েছে বলে জানান হাসপাতালের চিকিৎসকরা।

উল্লেখ্য, জিয়ালা ¯স্থানীয় নাম কচা বসতবাড়ি এবং ক্ষেতের বেড়া তৈরীর জন্য ব্যবহার হয়। এই গাছের ফল ও পাতা গরু ছাগলে খায় না তাই বেড়া হিসেবে বেশ কার্যকরী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪