| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিলের পরাজয়ে যুবকের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৬ ইং | ১৯:২৪:০৯:অপরাহ্ন  |  ১২৮০৮৬ বার পঠিত
ব্রাজিলের পরাজয়ে যুবকের আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন (২১) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, প্রিয় দল ব্রাজিলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ফুটবল ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর রতন বেশ হতাশ ছিলেন। খেলা শেষে প্রতিপক্ষ দলের সমর্থকদের বিভিন্ন কটাক্ষ ও ট্রলের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে নিজ কক্ষে গিয়ে গলায় ফাঁস দেন। নিহতের বাবা হোসেন মিস্ত্রি জানান, রাতে খেলা দেখে রতন ঘুমাতে যায়। সকালে দিকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, রতন বিবাহিত ছিলেন। তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) আমিরুল ইসলাম জানান, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক। তার দল হেরে যাওয়ায় পরাজয়ের গ্লানি সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে তার পরিবার। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/নাঈম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪