জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার উথলী রেলস্টেশনে নিকটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অজ্ঞাত পরিচয় ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বেশ কয়েকদিন ধরেই উথলী রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করতেন। দুপুরে প্ল্যাটফর্মের পশ্চিম দিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় চিলাহাটিগামী ৭২৭ আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তার শরীর থেকে একাধিক অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছেন দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।
দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রফিক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
উথলী রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব